মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে প্রবাসী স্ত্রী হত্যায় মামলার আসামি স্বামী র‌্যাব-১০হাতে গ্রেফতার।

কেরানীগঞ্জে প্রবাসী স্ত্রী হত্যায় মামলার আসামি স্বামী র‌্যাব-১০এর হাতে গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।


ঢাকার কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর স্বামীর হাতে প্রবাস স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী নুরুলকে কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।আজ বিকালে মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব-১০ জানান,রবিবার রাতে ঢাকার পল্টন থানার কাকরাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে কেরাণীগঞ্জের স্বামীর হাতে প্রবাসী স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।


র‌্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামীর স্ত্রী রেশমা আক্তারের সাথে কাতার প্রবাসী এক যুবকের সম্পর্কের সন্দেহসহ বিভিন্ন বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এতে নুরুল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার স্ত্রী রেশমা আক্তারকে তার ভাড়া করা বাসায় নিয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে । অত্র হত্যাকান্ডের পরপরই নুরুল ইসলাম নিজেকে আত্মগোপন করার জন্য প্রথমে বরিশাল আগমন করে। সেখানে একদিন অবস্থান করার পর সে লঞ্চযোগে ঢাকা ও চাঁদপুর হয়ে চট্টগ্রাম যায়। চট্টগ্রামে দুইদিন অবস্থান করার পর সেখানেও সে নিজেকে নিরাপদ মনে না করে পুনরায় ঢাকা হয়ে বরিশাল যাওয়ার সময় র‌্যাবের নিকট গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host