মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার।

কেরাণীগঞ্জে নানা আয়োজনে শুভ নববর্ষ উদযাপন

কেরাণীগঞ্জে নানা আয়োজনে শুভ নববর্ষ উদযাপন।

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

পবিত্র মাহে রমজানের সম্মানে এবার পান্তা ইলিশের আয়োজন না থাকলও কেরাণীগঞ্জে নানা আয়োজনেই পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৯।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ ১লা বৈশাখ বৃহস্পতিবার সকালে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ। কেরাণীগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এ শোভাযাত্রার আননদ র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলার পরিষদ অডিটরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেরাণীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেরাণীগঞ্জ শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পী বৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন বরেণ্য শিল্পী ও বিভিন্ন কর্মকর্তরা গান পরিবেশন করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মো.মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈশাখী আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল মোহাম্মদ আব্দুলাহ আল রনি, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা ফেসিলেটেটর শাহিনা রহমান,তথ্যআপা নাজনীন নাহার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host