মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল , সভাপতি মিরাজুর রহমান সুমন, সম্পাদক রমজান আলী।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল ,
সভাপতি মিরাজুর রহমান সুমন, সম্পাদক রমজান আলী।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন ও সম্পাদক নির্বাচিত হয়েছেন রমজান আলী মেম্বার।

শুক্রবার (৮এপ্রিল) বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ মহিলা ড্রিগ্রী কলেজ মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি উপস্থিত থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম. ই. মামুন।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আশরারুল হাসান আশু, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, সাহিত্য সংস্কৃতির সম্পাদক হাসান মতিউর রহমান, মানবাধিকার সম্পাদক এ্যাড. শাহীনুল ইসলাম, উপ সম্পাদক রাহুল দাস, সদস্য জামিল আহমেদ, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host