বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে এক যুবকের টয়লেটের সামনে থেকে লাশ উদ্ধার।

কেরানীগঞ্জে এক যুবকের টয়লেটের সামনে থেকে লাশ উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদ নগর এলাকার সড়কের পাশে পরিত্যক্ত টয়লেটের সামনে থেকে অজ্ঞাত অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

রবিবার দুপুরে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পায়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত টয়লেট এর সামনে থেকে যুবকের অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে পুলিশ ও সিআইডি ফরেনসিক টিম লাশটির সুরতহাল শেষ এস আই জুলফিকার আলি সরদার লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠান।
এসআই জুলফিকার আলি সরদার জানান, তেঘরিয়া ইউনিয়নের নবগঠিত ও নির্ধারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সড়কের পাশে ভরাটকরা জায়গায় পরিত্যক্ত দুটি টিনসেট রুমের টয়লেট এর সামনে থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করি তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। যুবকের পরনে কালো রং এর ফুল শার্ট ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা হত্যা কান্ড, অন্য কোনো স্থান থেকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর মুল ঘটনা উদঘটন করা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host