বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামের রুহের মাগফেরাতে দোয়া মাহফিল। চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব প্রশাসনের অভিযানে ৫টি ভেকু বিকলসহ আটক-২ পুরান ঢাকায় পবিত্র মাহ রমজান উপলক্ষে ২ হাজার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ। কেরানীগঞ্জে কদমতলী গোলচক্ক এলাকায় অবস্থিত বন্ধু মহল গোস্ত বিতান–কে ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার ঢাকা-৩ আসনে প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছেন। ঢাকা-২ আসনে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী ইশতেহার প্রকাশ। সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান আমান উল্লাহ আমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া। হাইব্রিড বিএনপির নেতা পরিচয়ে চলছে এইচ এম শাকিল বাহিনী চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী 

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামের রুহের মাগফেরাতে দোয়া মাহফিল।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামের
রুহের মাগফেরাতে দোয়া মাহফিল।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
কেরানীগঞ্জ প্রেসক্লাব-এর সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো আব্দুল গনি।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো শফিক চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক এইচ এম আমিন, আলমগীর হোসেন, মুক্তার হোসেন,কার্যকারী সদস্য মো সাইদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো শিপন উদ্দিন, কাজী সাইফুদ্দিন, ইমরান হোসেন ইমু প্রমুখ।
দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, বলেন, মরহুম মোঃ সাইফুল ইসলাম ছিলেন একজন আদর্শবান, সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। সাংবাদিকতার পেশায় তার সততা, নিষ্ঠা ও সাহসিকতা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। কেরানীগঞ্জ প্রেসক্লাবকে একটি সুসংগঠিত ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে তার অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host