রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কক্সবাজারে অসাধু ফিস ফ্রাই ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কড়া অবস্থান।

কক্সবাজারে অসাধু ফিস ফ্রাই ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কড়া অবস্থান।

“অপরাধী মানি অপরাধী—সে যেই হোক, কোনো ছাড় নেই”
— আপেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার

২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং
রেজাউল করিম | কক্সবাজার স্টাফ রিপোর্টার

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় পর্যটকদের সাথে প্রতারণার অভিযোগে দুইজন অসাধু ফিস ফ্রাই ব্যবসায়ীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি বলেন, “আমাদের কাছে অপরাধী মানি অপরাধী—সে যেই হোক, কোনো ছাড় নেই। পর্যটকদের সঙ্গে প্রতারণা বা হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না।”

জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায়, ওজন কম দেওয়া এবং ভুল বিল তৈরির মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের সাথে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ইতোমধ্যে পর্যটন জোনের বিভিন্ন স্থানে সতর্কতামূলক পোস্টার, পেস্টুন ও ব্যানার টানানো হয়েছে এবং ব্যবসায়ীদের কাছে লিখিত চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী পর্যটকদের সঙ্গে প্রতারণা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host