শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

উজ্জীবন বাংলাদেশ এর নির্বাচন সম্পন্ন। শফি সভাপতি-অলি সম্পাদক।

উজ্জীবন বাংলাদেশ এর নির্বাচন সম্পন্ন। শফি সভাপতি-অলি সম্পাদক।

প্রতিবেদক মোঃ ইমরান হোসেন ইমু।

প্রাতভ্রমণকারিদের শরীর চর্চা বিষয়ক সংগঠন উজ্জীবন বাংলাদেশ রমনাপার্ক এর ২০২৪-২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর নয়াপল্টনস্থ ভিআইপি রোডের সাংগ্রি-লা-ইন রেষ্টুরেন্টে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ১৮৬ ভোটের মধ্যে ১৭৮জন ভোটার বিভিন্ন পদে শত:স্ফুর্ত ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে মো.সাইফুল ইসলাম শফি ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫৫ ভোট। এছাড়া সংগঠনর সাবেক সাধারন সম্পাদক মো.অলি উল্লাহ অলি ১৫৮ ভোট পেয়ে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে সংগঠনের উপদেষ্টা মো.সামছুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সহযোগি নির্বাচন কমিশনার হিসেবে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো.নজরুল ইসলাম,সংগঠনের উপদেষ্টা ও দুদকের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এম.এ হানিফ ভুইয়া ও মাওলানা মো. হেদায়েত উল্লাহ গাজী ।
কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি সৈয়দ আবুল হোসেন খোকন ও সাধারন সম্পাদক মো.ইউসুফ আলীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য-উজ্জীবন বাংলাদেশ’ রাজধানীর রমনা পার্কে প্রাতভ্রমণকারিদের একটি শরীর চর্চা বিষয়ক সংগঠন। রাজধানীর রমনা,সোহরাওয়ার্দী,ওসমানী,নবাব সিরাজ উদ্দৌলা ও বাহাদুর শাহ পার্কসহ বিভিন্ন পার্কে যতগুলো প্রাত:ভ্রমনকারি সংগঠন রয়েছে উজ্জীবন বাংলাদেশ রমনাপার্ক তারমধ্যে অন্যতম একটি সংঠন। এ সংগঠনের সাথে জড়িয়ে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরমধ্যে রয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধি, স্কুল-কলেজ কিংবা বিশ^ বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক, দুদক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাগনও এ সংগঠনের সদস্য হয়ে প্রতিদিন প্রাতভ্রমন ও যোগ ব্যায়ামে অংশ নিচ্ছেন। প্রতিদিন সকালে তাদের সম্মিলিত উপস্থিতি এবং সৌহার্দপূর্ণ আচরন যেন যে কারোই হৃদয়স্পর্ষ করার মতো।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host