রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মিলাদ ওদোয়া মাহফিল , আলোচনা সভা অনুষ্ঠিত হয়

১৫ ই আগস্ট  জাতীয় শোক দিবসে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মিলাদ ওদোয়া মাহফিল , আলোচনা সভা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

প্রধান অতিথি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জননেতা শাহীন আহমেদের অনুপস্থিতিতে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে

শোক সভা’য় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ এইচ.এম সেলিম, তিনি বলেন বাঙালির জন্য একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য বঙ্গবন্ধু তাঁর জীবনের ১৪টি বছর জেল খানায় কাটিয়েছেন।

১৯৪৮ সালে তিনি রাষ্ট্র ভাষা বাঙলার জন্য লড়াই করেন যার সুফল বাঙালি রক্তের বিনিময়ে ১৯৫২তে পেয়েছিল।

১৯৭০ সালে আওয়ামীলীগের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও পশ্চিম পাকিস্তানের মোড়লদের কারণে সরকার গঠন করত পারেন নাই।

১৯৭১ এর ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাকদেন বাঙালি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় ও দুই লাখ মা,বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনে।

একটি ধংসস্তূপ থেকে দেশের জন্য বঙ্গবন্ধু যখন অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাস্ত ঠিক সে সময়ে কতগুলো কাপুরুষ ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওরা ভেবেছিলো স্বপরিবারে বঙ্গবন্ধু’কে হত্যা করলেই সবশেষ কিন্তু ওরা জানতো না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।

এছাড়াও সময় উপযোগী বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা সি.পি.আর. এস এর কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী নাসির উদ্দিন, কামুচান সরকারী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও দক্ষিণ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল ইসলাম সামু।

ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যাবসায়ী ও দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ শেখ কাউসার, আতাউর সরকার কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবলীগের উপ প্রচার সম্পাদক, ঢাকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আল আমিন, শুভঢ্যা ইউনিয়ন মহিলা যুবলীগের সভাপতি মিথিয়া শেখ, জিঞ্জিরা ইউনিয়ন মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝর্ণা, এবং সাংবাদিক পি,কে বর্মণ প্রমূখ…

দোয়া মাহফিল ও তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host