শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিরাজদিখানে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে তালিকা ভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১০ মামলার আসামী গ্রেপ্তার।
মোঃ ফয়সাল হাওলাদার সহকারী সম্পাদকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১০ মামলার আসামী মুক্তার (৪০)কে- গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি-১। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উপজেলার ইছাপুরা বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার সিরাজদিখান উপজেলার রাজনগর গ্রামের মৃত লাল চাঁন মিয়ার পুত্র। র্যাব জানায়, শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার স্বরাষ্টমন্ত্রনালয় কর্তৃক তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিবিধ মাদক, চুরি, ঘরে আগুন দেওয়া ও মারামারি মামলাসহ মোট ১০ (দশ)টি মামলা রয়েছে যার মধ্যে ৬ টি মামলার সে ওয়ারেন্টভুক্ত আসামী ।
গতকাল বুধবার রাতে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে ।