সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ৪ জনকে কারাদণ্ড।

সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ৪ জনকে কারাদণ্ড।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোয়ালখালী এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নবী আউয়াল (৬০), সৈয়দ দিদার (২৭) ও সালাউদ্দিনকে (৩৫) এক মাস এবং রাজ্জাক দেওয়ানকে (৫০) ১৫ দিনের কারাবাসের সাজা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান জানান, সরকারি জমির মাটি কাটার অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের অবহিত করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পাওয়া যায়। এসময় মাটি কাটার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক তিন জনকে এক মাস ও এক জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host