মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করতে চায় বিএনপি

শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করতে চায় বিএনপি।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

‘শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে’
বিএনপির নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে এবং শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করার প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন থানা আওয়ামী লীগ।

সোমবার (৩০ মে) বিকালে জিনজিরা এলাকায় কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।

তিনি বলেন, ‘যদি কেউ শান্ত কেরানীগঞ্জকে অশান্তির সৃষ্টি করে বা করার চেস্টা করে তার সমুচিত জবাব দেয়া হবে। তিনি আরও বলেন, মাননীয় বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নেতৃত্বে এই উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ২০২৩ সালের নির্বাচনকে কলংকিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করবনা।’

আওয়ামীলীগের কর্মীরা বিএনপির পার্টি অফিস তালা মেরেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহীন আহমেদ বলেন, “এটা কে বা কারা এমন কাজ করেছে আমরা জানিনা। তবে এর আগে বিএনপির পার্টি অফিস দখল নিয়ে বিএনপির দুই নেতা আমান উল্লাহ ও গয়েশ্বর চন্দ্রের কর্মীদের মধ্যে একাধিকবার সংর্ঘষে লিপ্ত হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়,এটা অতিতেও ঘটেছে বর্তমানেও ঘটছে ভবিষ্যতেও ঘটবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জিনজিরা ইউপি চেয়ারম্যান শাকুর হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউপি আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host