বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

র‌্যাব-১০ এর অভিযানে ৫ জন ছিনতাইকারী গ্রেফতার।

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা হতে ০৫ ছিনতাইকারী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

গত ০১ আগস্ট ২০২২  তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফয়সাল হোসেন @ সিএনজি বাবু (৩৩) ও ২। মোঃ জুয়েল (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি ছুরি, ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফারুক হোসাইন (২৪) ও ২। মোঃ জাহিদ হাসান (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি ছুরি, ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাজন (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাক, ০১টি মোবাইল ফোন ও নগদ- ৩৫০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host