বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ রাস্তায় ময়লা ফেলায় ব্যক্তিকে স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কারের নির্দেশ ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি নিবন্ধনের দাবিতে মানববন্ধন। ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রাস্তায় ময়লা ফেলায় ব্যক্তিকে স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কারের নির্দেশ

রাস্তায় ময়লা ফেলায় ব্যক্তিকে স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কারের নির্দেশ।

 

কেরানীগঞ্জ সংবাদদাতা:

 

কেরানীগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত অভিযানে রাস্তায় ময়লা ফেলার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

 

আজ সকাল সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক। এ সময় কদমতলী গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে রাস্তায় ময়লা ফেলতে দেখে হাতেনাতে আটক করা হয়।

 

ইউএনও উমর ফারুক জানান, পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় ওই ব্যক্তিকে রাস্তায় ময়লা ফেলতে দেখা যায়। তবে তার বয়স বিবেচনায় তাৎক্ষণিকভাবে জেল বা অর্থদণ্ড না দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে রাস্তায় জমে থাকা স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কার ও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ অভিযানে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশের সদস্যরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করেন।

 

ইউএনও আরও বলেন, “কেরানীগঞ্জকে ক্লিন কেরানীগঞ্জ ও গ্রিন কেরানীগঞ্জে রূপান্তর করতে আমরা নজরদারি আরও জোরদার করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করবেন।”

 

তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য কেরানীগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। পরিবেশ রক্ষায় এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host