মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে সরকারি আদেশ অমান্য করে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখে দৌড়ে পালিয়েছে দুই এনজিও কর্মী।

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে সরকারি আদেশ অমান্য করে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখে দৌড়ে পালিয়েছে দুই এনজিও কর্মী।

মঙ্গলবার দুপুরে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

পালিয়ে যাওয়া দুই জন হলেন- বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের ফিন্ড অফিসার হাবিবুর রহমান ও দিপক ঘোষ।

জানা গেছে, চলমান করোনা পরিস্থিতিতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাস পর্যন্ত সব ধরণের ঋণের কিস্তি আদায়ে জবরদস্তি না করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশা মানতে এনজিওগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু সরকারের নির্দেশনা না মেনে জোর করে ঋণের কিস্তি আদায় করছে এনজিওগুলো। বাড়ি বাড়ি গিয়ে ঋণগ্রহীতাদের নানা ভাবে হেনস্তাও করছে মাঠকর্মীরা। মামলা হামলার ভয় দেখিয়ে ঘর ছাড়া করেছে অনেককে। যে কোন প্রকার আজুহাত মানতেও নারাজ তারা।

‘কেরানীগঞ্জে কিস্তি আদায়ে জবরদস্তি’ শিরোনামে দৈনিক আমার সংবাদ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ পেলে ভুক্তভোগী কিছু ঋণগ্রহীতা সাহস করে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলকে জানান।

পরে ঋণ গ্রহীতাদের অভিযোগ পেয়ে রোহিতপুরে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অভিযানের খবর টের পেয়ে দ্রুত ছটকে পড়ে দুই এনজিও কর্মী।

পরে তাদের না পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত এনজিওর কার্যালয়ে গিয়ে অফিসের কর্মকর্তাদের সতর্ক করে দেন।পরবর্তীতে এমন অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও জানিয়ে দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host