রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল আলীম হাওলাদার এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ ইমরান হোসেন ইমু ,কেরানীগঞ্জ ঢাকা

বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল আলীম হাওলাদার এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা তার নিজ বাসভবন সহ কেরানীগঞ্জের ইমামবাড়ী জামে মসজিদে এ কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তার ছোট পুত্র ছাত্রনেতা এইচএম মেহেদী হাসান।

হাজী আবদুল আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে, তার রুহের মাগফেরাত কামনা করে, এ সময় কয়েকটি এতিমখানায় এতিমদের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মরহুম হাজী আবদুল আলীম হাওলাদারের ছোট ছেলে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এইচ এম মেহেদী হাসান বলেন, আমার বাবা আজীবন মানুষের সেবা করে গিয়েছেন, মানুষের সেবা করাই আমাদের ব্রত। আমার বাবার নামে গড়ে উঠা হাজী আব্দুল আলিম ফাউন্ডেশন একটি মানব সেবামূলক সংগঠন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান , জাহাঙ্গীর শাহ খুশি। সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host