বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী ওই নারীকে ঢাকা জেলা পুলিশ সুপার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করেন।

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী ওই নারীকে ঢাকা জেলা পুলিশ সুপার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করেন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

 

কেরানীগঞ্জে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী নারী মিষ্টি ওরফে শিল্পী (২৫)কে অর্থ সহায়তা প্রদান ও আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে ঢাকা জেলা পুলিশ।

আজ (০৯ মার্চ) মঙ্গলবার ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম উক্ত নারীকে অর্থ সহায়তা প্রদান এবং পরবর্তী আইনগত সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় তার পরিচয় জানা যায়,ওই নারীর নাম মিষ্টি ওরফে শিল্পী (২৫)। তিনি ঢাকার কামারাঙ্গীরচরের জাউলাহাটির বাসিন্দা। বাবার নাম মতলব খান ও স্বামীর নাম আমির হোসেন মোল্লা।
এর আগে রবিবার (৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এরপরই ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়েটির সন্ধান করতে থাকেন। অবশেষে মঙ্গলবার (৯ মার্চ) সকালে ঢাকার নবাবগঞ্জের টিকরপুর এলাকা থেকে ঐ নারীকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host