বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর

ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে
———————————— গয়েশ্বর

শামীম আহম্মেদ, কেরাণীগঞ্জ (ঢাকা)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। যুদ্ধাপরাধীদের ক্ষমা করলেও তাদের ভুলে যাইনি। শুধু আওয়ামী লীগ না, বিগত ১৭ বছর যে সকল রাজনৈতিক দল হাসিনাকে সহযোগিতা করেছে তাদের বিচার বাংলার জনগন করবে। আমি একজন মুক্তি যোদ্ধা, দেশের প্রতি আমার গভির ভালবাসা অতিতেও ছিলো,এখনো আছে,ভবিষ্যতে ও থাকবে। বাংলাদেশের সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবেন না। গত কাল মঙ্গলবার বিকালে কেরাণীগঞ্জ জিনজিরাস্থ বিএনপির কেন্দ্রীয় ক্লাবের সামনে বিজয় র‌্যালীর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্টদের দোসর ছিলো পুলিশ বাহিনী, তারা ভোট কেন্দ্র দখল করে দিতো। বর্তমান প্রজন্ম ভোট কি সেই সমন্ধে জানেনা। কারন তারা ভোট দিতে পারনি। জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে । বিজয় র‌্যালিতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি এডভোকেট নিপূন রায় চৌধুরী, বিএনপি’র প্রবীণ নেতা সাবেক কেরাণীগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের,বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আশ্ররাফ, আরশাদ রহমান সপু,হাজী আসাদ খান, আমানুল্লাহ মাস্তান, যুবদল নেতা মাহাবুব আলম স্বাধীন,আতিকুর রহমান মানিক, শ্রমিকদল নেতা মোহাম্মদ শাহিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host