শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ধারালো অস্ত্র সহ ডাকাত চক্রের সাত সদস্য আটক-র্যাব-১০
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেগুন বাড়ী ব্রীজের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোবাইল ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করে কেরানীগঞ্জ কেম্প র্যাব-১০।
গতকাল ১২ ফেব্রুয়ারি বুধবার রাত সোয়া দশটায় র্যাব-১০ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হল- মোঃ নাহিদ (২৮), মোঃ রবিন (২৮) ,মোঃ এখলাছ (৩৮), মোঃ মাসুম (২৭), মোঃ জাহাঙ্গীর, মোঃ সাগর (২১),মোঃ রাকিব (১৯)। আটকৃতদের কাছ থেকে ০২ টি বড় ছোরা,০২ প্লাসটিক চাকু,০২ সুইচ গিয়ার চাকু ০১,লোহার রড এবং ০৭ টি মোবাইল ফোন সহ হাত নাতে গ্রেফতার করেন বলে তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর ডিএডি বদিউল আলম।
স্থানীয়সূত্র যানায়, আটককৃতরা প্রভাবশালীদের ছত্রছায়ায় বাবু বাজার ব্রীজের উপর থেকে কদমতলি পর্যন্ত টাকা ও মোবাইল ছিনতাই এর সাথে সক্রিয় ভাবে জড়িত । অনেক ধরে এ ডাকাত চক্রটি রাত থেকে ভোর পর্যন্ত আগানগর রোড,ইমামবাড়ি কবরস্থান রোড, আমবাগিচা স্বাস্থ্য কেন্দ্র রোড, কাঠোরিয়া, কালিগঞ্জ খেয়াঘাট, জিনজিরা খেয়াঘাট, কদমতলি, বেগুনবাড়ী, ও বাবুবাজার ব্রীজের উপর থেকে চুনকুটিয়া পর্যন্ত ডাকাতি করে আসছেন এতে এলাকাবাসি আতঙ্কে থাকে।
আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

