বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

ঢাকা-২ আসনে কামরুল ইসলামের নৌকার গনসংযোগ ও হিন্দুদের মাঝে কাপড় বিতরণ।

ঢাকা-২ আসনে কামরুল ইসলামের নৌকার গনসংযোগ ও হিন্দুদের মাঝে কাপড় বিতরণ।
 কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
শারদীয় দূর্গা পূজা  উপলক্ষে ঢাকা-২ আসনের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম (এমপি)।
গতকাল বিকেলে শাড়ি কাপড় উপহার বিতরণ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার খাগাইল এলাকায় মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এডভোকেট কামরুল ইসলাম এমপি।  ৯০ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে প্রায় ১০০০ জনের জন্য নতুন পোশাক তুলে দেন।
পরে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য খোলামোড়া এলাকায় গনসংযোগ করেন এবং নৌকা মার্কায় ভোট চান। তিনি আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
এতে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহ-সভাপতি শফিউল আলম বারকু, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন সহ আরো অনেক

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host