মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মোঃ ইমরান হোসেন ইমু।

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় খাইরুল ইসলাম(২৬) নামের এক পুলিশ কন্সটেবল নিহত হয়েছে। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের আড়মোহল গ্রামের শাজাহান শেখের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলে আরোহী আপন পুলিশ সদস্য মাসুদ রানা(২৫)ও মারাত্মক ভাবে আহত হয়। তাকে মিরপুর ডেন্টাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাদের কে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পূর্বেই খায়রুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ আলম জানান, আজ ১১ জুলাই শনিবার দুপুর ১টায় অফিসিয়াল কালে কর্মস্থল নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ি থেকে তারা রাজারবাগ পুলিশ স্টেশনে যাচ্ছিলো। পুলিশ ফাঁড়ি থেকে দুই/তিন’শ গজ দূরে(জিঞ্জিরা-বান্দুরা সড়কে) যাওয়া মাত্রই তারা দুর্ঘটনার শিকার হয়। কি ভাবে, কিসের সাথে সংঘর্ষ ঘটেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে রাস্তা সংস্কার কাজের জন্য রাখা পাথরের কনক্রিটের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন পূর্বেও একই স্থানে আরেকটি দূর্ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু জানান,সোনাকান্দা পুলিশ ক্যাম্পের দুই কন্সটেবল খায়রুল ইসলাম ও মাসুদ রানা সরকারী ডাক নিয়ে তারা একটি মোটরসাইকেল যোগে ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে আসার সময় অজ্ঞাত নামা একটি সিএনজি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে খায়রুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে মিরপুর ডেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খায়রুল ইসলামের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতেলর মর্গে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, কেরানীগঞ্জ সার্কেল এসপি রামানন্দ সরকার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত ওই ঘাতক সিএনজি ও চালককে চিহ্নিত করে তাদেরকে আটক করার চেষ্টা চলছে

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host