মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু।

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আনোয়ার হোসেন (৭৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, নিহত আনোয়ার নোয়াখালী জেলার হাতিয়া থানার আলামিন গ্রামের আছিউল হকের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার হাতিয়া থানার অস্ত্র আইন মামলায় বন্দী ছিলেন। অসুস্থতা কারণে নোয়াখালী কারাগার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং পরে সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তিনি পিএলআইডি ও হাইপারটেনশন এবং গ্যাস্ট্রোন্টেরাইটিস রোগে আক্রান্ত ছিলো। হাজতি নং-৩০৬৯৫/২২।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host