সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

জাতীয় শোক দিবস, ২১ আগস্ট শহীদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আলোচনা সভা,বিশেষ দোয়া মোনাজান

জাতীয় শোক দিবস, ২১ আগস্ট শহীদের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আলোচনা সভা,বিশেষ দোয়া মোনাজান

কেরানীগঞ্জ প্রতিনিধি.
ঢাকা জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর আয়োজনে
কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনা, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত, নিহতদের স্বরনে আলোচনা সভা, দোয়া -মাহফিল ও তবারক বিতরণ আয়োজন করা হয়েছে।

২১ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ প্রধান কার্যালয় এ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি ইকবাল হোসেন ভূইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি ( ঢাকা ৩) । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও (অব.) সেনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুণবার্সন সোসাইটি,কেন্দ্রীয় কমিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, ঢাকা জেলাআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধো সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা যুবকমান্ড কেন্দ্রীয় কমিটি সভাপতি জাফর ইকবাল নান্টু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীরমুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সহযোদ্ধা হাজি মোঃ বাবুল, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শুক্কুর, । প্রধান বক্তা অব. সেনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাক-ডাকা ভোরে স্বাধীনতা বিরোধী ও তাদের দোসর এবং দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীরা জাতীয় বেঈমান খুনি মোশতাকের নেতৃত্বে দেশের কিছু বিপদগামী সেনা সদস্য বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। আমাদের সরকার বিচার কয়েক জনের সম্পান্ন করলেও বাকিদের সহ এ হত্যা কান্ডের সাথে যারা সড়যন্ত্রকারীদের বিচার করার জন্য আহবান জানান তিনি । আরো বাসার্বিক সহযোগীতায় ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণত সম্পাদক ডা. এম এইচ হোসেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্য ও ২১ আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host