মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শেখ মো. শামীম উদ্দিন

কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন
শেখ মো. শামীম উদ্দিন।

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শামীম উদ্দিন। তিনি এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভেদমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, শূন্যপদে দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মননিত করা হয়। একই সভায় ইউএনবি ঢাকা জেলা প্রতিনিধি এইচ এম আমিন ও দৈনিক সমকাল প্রতিবেদক মুক্তার হোসেনকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল গনি জানান, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ, শেখ মো. শামীম উদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত এবং কেরানীগঞ্জের স্থানীয় গণমাধ্যম অঙ্গনে একজন পরিচিত মুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host