মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ, আটক ১

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

কেরানীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ, আটক ১
ঢাকার কেরানীগঞ্জে পুলিশ ও হেফাজত ইসলামের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক হেফাজতকর্মী আটক এবং ৩ পুলিশ ও ১ পথচারীসহ ৪ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জিনজিরা ইউনিয়নের মান্দাইল মাদ্রাসা ও তার আশেপাশে দুই থেকে তিন’শ হেফাজত নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করলে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

এ সময় হেফাজত কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্য ও ১জন পথচারীসহ ৪ জন আহত হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মাদ্রাসা থেকে মিছিল বের হয়নি। মিছিলকারীরা অধিকাংশ সাধারণ মানুষ। মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসা ছাত্রদের মিছিলে চোখে পরেনি। তাদের বেশ দেখে সবাইকে আমজনতা মনে হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির বলেন, হেফাজতের হামলার আশংকায় আগে থেকেই কেরানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। আজ জোহরের নামাজ শেষে মান্দাইল মাদ্রাসা থেকে প্রায় ২/৩’শ হেফাজত কর্মী মিছিল নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে ৩ পুলিশ সদস্য ওসহ ৪ জন আহত হয়। এ সময় পুলিশ ১ হেফাজত কর্মীকে আটক করতে সক্ষম হয়। বাকিদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host