বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ছিন্নমূল অসহায় দুঃস্থ ৩ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ছিন্নমূল অসহায় দুঃস্থ ৩ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ছিন্নমূল অসহায় দুঃস্থ ৩ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার নূরুল ইসলাম কমান্ডার চত্ত্বর এলাকার ফাল্গুণ কনভেশন সেন্টারে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

তিনি বক্তব্যে বলেন, সারা পৃথিবী এখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকছে। করেনাকালীন পৃথিবীর রাষ্ট্রনায়করা যখন হিমশিম খাচ্ছিলেন, সে সময় প্রধানমন্ত্রী লাখ লাখ মানুষকে ত্রাণের আওতায় এনেছেন। বিভিন্ন সেক্টরে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে অর্থনীতিকে সচল করে রেখেছেন। তিনি আরো বলেন, এ জন্য প্রধানমন্ত্রী এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নিয়ে ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন গুহ।

এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি, সাধারণ সম্পাদক মোহম্মদ ইয়াসিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহ সেলিম বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মজুমদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান সবুজ, শুভাঢ্যা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম,সহ থানার বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host