সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি।
নিজস্ব প্রতিনিধি, কেরাণীগঞ্জ (ঢাকা)
কেরাণীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কেরাণীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া কাঁচাবাজার এলাকায় অবস্থানকালে বিবাদী মো. সাব্বির (৩৮) ও অজ্ঞাতনামা আরও ৩ জন এসে তাঁর সাংবাদিক পেশা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অভিযুক্ত মো. সাব্বিরের ঠিকানা সাং- খোলামোড়া জিয়ানগর, মক্কানগর, ডাকঘর- ব্রাহ্মণকিত্তা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী তিনি দৈনিক দুর্নীতি পোস্টের সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর পরিচালক (গণমাধ্যম)। তিনি ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিষয়টি জিডিভুক্ত করে রাখার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, জিডি গ্রহণ করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।