বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে, মডেল থানার পুলিশ

কেরানীগঞ্জে ৮ ডাকাত গ্রেপ্তার,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,


ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে ১০/১২ টি ফোন, নগদ ৮ হাজার টাকা এবং বিপুল পরিমান ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহাব উদ্দিন কবির জানান, গত ৫ আগষ্ট রাত ১১ টার দিকে কেরানীগঞ্জের আকসাইল রোডে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনা করছিলো একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলো মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব হাবিবুর রহমান ও তার স্ত্রী। ডাকাতরা তাদের গাড়ি রোধ করে ড্রাইভারকে মারধোর করে। এবং তাদের সাথে থাকা মোবাইল, নগদ ৫২০০ টাকা , কানের দুল ও কোমরের বিছা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ডাকাতরা ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী আরো বেশ কয়েকটি গাড়ি রোধ করে ডাকাতি করে পালিয়ে যায়।

এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে, থানা পুলিশ ও ডিবির যৌথ টিম অতিরিক্ত পুলিশ সুপার সাহবুদ্দিন কবিরের নেতৃত্বে মামলাটির তদন্ত শুরু করে।
এরপরে প্রযুক্তির সহায়তায় প্রথমে ডাকাত কালুকে গ্রেপ্তার করা হয়। কালাুর দেয়া তথ্য অনুযায়ী ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে উক্ত ডাকাত দলের আরো ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপরে ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এবং ডাকাত সর্দার বস মারুফের বাসা থেকে লুন্ঠিত টাকা, কানের দুল ও কোমরের বিছা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আসামীরা জানায়, তারা কেরানীগঞ্জের কয়েকটি স্থানে গত ৩/৪ মাস ধরে নিয়মিত ডাকাতি করে আসছিলো। তবে এ ব্যাপারে অনেকেই থানায় অভিযোগ করে নি। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাতরা : আরিয়ান খান অপু, বস মারুফ, শাওন, রোমান, লোবান মৃধা, আসিফ, ছোট মারুফ, শহীদ, কালু, হাসান, নাসির, রাজিব, আনছার। তারা সকলে বরিশালের মুলাদী থানার বাসিন্দা।
উদ্ধার অভিযান এখোনো অব্যহত আছে বলে জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহাব উদ্দিন কবির।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host