বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে র‌্যাব ১০ এর অভিযানে ৮০কেজি গাঁজা উদ্ধার,আটক ২,

কেরানীগঞ্জে র‌্যাব ১০ এর অভিযানে ৮০কেজি গাঁজা উদ্ধার,আটক ২।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া হাইওয়ের তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় ড্রাম ট্রাকে করে পরিবহনের সময় ৮০কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ ঘটনায় ট্রাক চালক মোঃ রনি (২২) ও হেলপার মোঃ রাশেদ(২৪) কে আটক করা হয়েছে। তাদের দুজনের বাড়ি কুমিল্লা সদর থানার শিবপুর গ্রামে।
র‌্যাব-১০ সি,পি,সি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ (৩০শে জুলাই) শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকা মাওয়া হাইওয়েতে অভিযান চালিয়ে ট্রাকসহ এ বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। ট্রাকটি কুমিল্লা থেকে ঢাকার কেরানীগঞ্জ উপর দিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এ পর্যন্ত তারা বহুবার মাদকদ্রব্যের এমন চালান বিভিন্ন স্থানে পরিবহন করেছে।

র‌্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) এর তথ্য নিশ্চিত করে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই ঘটনায় । ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host