সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি আটক

কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে র‌্যাব- ১০ এর পৃথক অভিযানে ১৭ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব- ১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় গতকাল (২৮শে জুলাই) বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায়
০৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ আশরাফ উদ্দিন পলাশ (৪৭),মোঃ মিল্টন (৬০),মোঃ বাবুল (৩৮),মোঃ জামাল হাওলাদার(৪০),মোঃ বোরহান বেপারী (৪৬),মোঃ অপেল (৩৪) মোঃ আলেক (৪১) ও মোঃ আলমগীর (৫০) নামের ৮ জুয়ারীকে গ্রেফতার করা হয়।এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৭ টি মোবাইল ফোন ও নগদ- ৬,১৭৫/- (ছয় হাজার একশত পঁচাত্তর) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাড্যা উত্তর পাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৯ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ বাদল মিয়া (৩২),মোঃ জুয়েল (৩২),মোঃ নাছির হোসেন (৩৪),মোঃ সোহেল (৩৩), মোঃ পারভেজ (৩০), মোঃ রাজু (৩১), মোঃ সজীব (৩৪), মোঃ কোরবান (৩৪) ও মোঃ সুমন (৩৩) নামের ৯ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার তাস, ১০টি মোবাইল ফোন ও নগদ- ১২,৪০০/- (বার হাজার চারশত) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুকিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

এর তথ্য নিশ্চিত করে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই ঘটনায় । ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি জুয়ার মামলা দায়ের করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host