বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত ঢাকা জেলা পুলিশ

কেরানীগঞ্জে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত ঢাকা জেলা পুলিশ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকায় বিএনপির সমাবেশ ও জাতীয় বিজয় দিবসে যে কোন ধরনের নাশকতা থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা জেলা পুলিশ।

দক্ষিণাঞ্চল থেকে ঢাকার প্রবেশদ্বার কেরানীগঞ্জের কদমতলী ও পোস্তগোলা ব্রিজের ইকুরিয়াসহ বিভিন্ন  এলাকায় পাহারা বসানো হয়েছে। সেইসাথে বুড়িগঙ্গা নদীতে নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ নৌ-টহল জোরদার করা হয়েছে।

শাহাবুদ্দিন কবীর, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে কেরানীগঞ্জের কদমতলী জনি টাওয়ার সহ বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। এই সময় শাহাবুদ্দিন কবীর জানান বিএনপি’র সমাবেশ ও জাতীয় দিবস কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ঢাকা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত জনগণের নিরাপত্তা ব্যবস্থার জন্যে মাঠে থাকবে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host