সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে মেরি স্টোপস্ ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু।

কেরানীগঞ্জে মেরি স্টোপস্ ক্লিনিকে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে কদমতলী এলাকায় মেরি স্টোপস্ বাংলাদেশ নামে একটি মেটারনিটি ক্লিনিকে চিকিৎসায় অবহেলার কারণে নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতকটি রোকেয়া ও সাদ্দাম দম্পতির তৃতীয় সন্তান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার (১০জুন) সন্ধ্যা ছয়টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকটি জন্মের পর অক্সিজেন স্বল্পতা জনিত জটিলতায় এনআইসিইউ প্রয়োজন হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি তাদের না জানিয়ে সময়ক্ষেপন করে। পরবর্তীতে নবজাতকের পিতা ক্লিনিক কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে। রাত সাড়ে আটটায় মিটফোর্ড হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়। পরে রাত দশটায় ইমামবাড়ী কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

শিশুটির পিতা সাদ্দাম জানান, অপারেশন থিয়েটার থেকে বাচ্চা আমাদের হাতে দেয়ার পর শ্বাস-প্রশ্বাসের সমস্যায় বাচ্চাটি নীল হয়ে যাচ্ছে বুঝতে পেরে ডাক্তারকে জানালে তারা অপেক্ষা করতে বলেন। দুই ঘন্টা কেটে যাওয়ার পরও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার বাচ্চাটি মারা গেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের ম্যানেজার মোঃ সবুজ মিয়া জানান, শিশুটি জন্মের পর তেমন কোন অসুস্থতা ছিল না তবে পরিবারের পক্ষ থেকে শ্বাসকষ্ট হচ্ছে এমন অভিযোগের পরে আমরা আমাদের নির্ধারিত পেডিকটিসিয়ানের জন্য অপেক্ষা করি। এতে কিছুটা সময়ক্ষেপন হয়েছে। পরবর্তীতে তার আসতে দেরি হওয়ায় তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান বলেন এ ধরনের কোন অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host