শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার।

কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ আবুল কালাম আজাদ।

ঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক হিমেল ওরফে ফেন্সি হিমেল (৩৫) ও তার সহযোগী লিটন হোসেন (৪৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হিমেল সিদ্দিক দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মীর মোহাম্মদের ছেলে।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবির আভিযানিক দল শুভাঢ্যা হিজলতলা এলাাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হিমেল ও লিটনকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি আরও বলেন, হিমেল দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। তার সহযোগী লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

প্রসঙ্গত, এর আগেও আবু বক্কর সিদ্দিক হিমেলের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্ব পাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে জরায়ু ক্যান্সারের ভুয়া ভ্যাকসিন তৈরির ঘটনায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তখন সেখান থেকে নকল টিকা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ওই সময়ে তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341