মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বিএনপি নেতার রগ কেটে পুলিশে দিলো ইউপি চেয়ারম্যান

কেরানীগঞ্জে বিএনপি নেতার রগ কেটে পুলিশে দিলো ইউপি চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক।

ঢাকার কেরানীগঞ্জে মোঃ জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে মেরে রক্তাক্ত অবস্থায় পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল ও তার স্বজনদের বিরুদ্ধে। বুধবার (১০ আগস্ট) সকালে ইউনিয়নের ইটাভাড়া গ্রামে একই বংশের দুই ভাই মোঃ সেলিম ও রিয়াজুলের মধ্যে কথা-কাটাকাটির জেরে জকির এগিয়ে এলে ইউপি চেয়ারম্যান আয়নাল, তার ২ ভাই, ২ ছেলে, ভাতিজা,ভাগিনাসহ প্রায় ১৫/২০ জন মিলে মোঃ জাকির হোসেনকে বেধড়ক মারধর করে তার হাতের রগ কেটে দেয় বলে অভিযোগ করেন জাকিরের স্ত্রী শিউলী হোসেন। মারধরের ফলে জাকিরের কপালে ৪/৫ টি সেলাই এবং হাতে ২৭ টি সেলাই হয়েছে বলে জানিয়েছে তার ছেলে শাফিন আহমেদ।

তবে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, রামদা নিয়ে তাকে মারতে আসলে এলাকাবাসী তাকে পিটনি দেয়। সে নিজেই তার সাথে থাকা ছুড়ি দিয়ে তার হাত কেটেছে বলেও জানান তিনি। তবে নাসিম নামে এক ব্যাক্তি জানিয়েছে টিনে লেগে তার হাত কেটে গেছে।

জাকির হোসেনের মেয়ে জুবাইদা জানান, তার বাবা ঔষধ আনতে গিয়ে দেখে সেলিম ও রিয়াজুলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। এসময় সেলিম তার বাবার কাছে বিচার দিলে সে বলে পরে দেখা যাবে। এই কথা শুনে রিয়াজুল ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে বললে চেয়ারম্যান, তার ২ ছেলে, ২ ভাই, ভাতিজাসহ প্রায় ২০/৩০ জন মিলে আমার বাবাকে মারধর করে। মারধরে আমার বাবার কপাল কেটে যায়, চোখ দিয়ে রক্ত বেড় হয় এবং হাতের রগ কেটে যায়। মার খেয়ে আমার বাবা দৌড়ে বাড়ি চলে আসলে আমরা যখন আমার বাবাকে প্রাথমিক চিকিৎসা দিতে ব্যস্ত ঠিক সে সময় চেয়ারম্যান পুলিশ নিয়ে এসে বাবার কালারে ধরে মারতে মারতে টেনে হেছড়ে নিয়ে যায়। আমার বাবার কোন দোষ ছিলনা, আমার বাবা বিএনপি করে বলেই এই হামলা। আমরা হয়তো দুনিয়ায় বিচার পাবোনা। আল্লাহু কাছে বিচার দিচ্ছি। মানুষ কি করে একজন রক্তাক্ত মানুষ কালারে ধরে টেনে হাঁছড়ে নিয়ে পুলিশে দেয়?

জাকিরের ছেলে শাফিন জানান, তার বাবাকে মেরে কোন মামলা ছাড়াই পুলিশে দিয়েছে। তারা আমার বাবাকে একা পেয়ে বেধড়ক মারধর করেছে। আমার বাবার চোখের কাছে ৪/৫ টি এবং হাতে ২৭ টি সেলাই পড়েছে। এখন সে পুলিশ পাহারায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশীদ জানান, আমাদের কাছে অভিযোগ ছিলো জাকির হোসেন নামে এক ব্যক্তি হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালকে দা নিয়ে মারতে আসলে তার সাথে থাকা দা দিয়েই তার হাত কেটে গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাকির হোসেনকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে চেয়ারম্যানের ভাই মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host