বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে

কেরানীগঞ্জে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষ এক সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের প্রার্থী মোঃ জয়নাল আবেদিনের বিরুদ্ধে। ২১ নভেম্বর (রবিবার) বিকেলে মোরগ মার্কার মেম্বার পদপ্রার্থী নরেশ চন্দ্র সরকার তার কয়েকজন কর্মীসমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় দক্ষিণ কোনাখোলা উকিল বাড়ী এলাকায় গেলে তার সমর্থক মোঃ ওমর শেখ(৬০) কে আপেল মার্কার প্রার্থী জয়নাল আবেদিন তার বাড়ই হাটির বাড়ীতে নিয়ে ভাতিজা মেহেদী, মিলন, কমল,নুরা,উজ্জ্বল, মিলে পিটিয়ে জখম করে এবং তার ভিডিও ধারণ করে বলে জানিয়েছে নরেশ চন্দ্র সরকারের ছেলে পিযুষ চন্দ্র সরকার। আহত ওমর শেখ একই ওয়ার্ডের বোয়ালী গ্রামের বাসিন্দ।

অভিযুক্ত জয়নাল আবেদিন জানান, ওমর শেখ নরেশ চন্দ্র সরকারের পক্ষে টাকা বিলি করছিলো। পরে আমার কর্মীসমর্থকরা এটা শুনে তার কাছে জিজ্ঞাস করে কেনো টাকা বিলি করছেন, এতে কোন মারামারির ঘটনা ঘটেনি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

 

এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তিনি। নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল আজিজ তার বরাবর একটি অভিযোগ পত্র জমা পড়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host