বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে পৃথক অভিযানে জাল টাকা, ইয়াবা ও বিয়ারসহ ৬ জনকে আটক করেন র‌্যাব-১০

কেরানীগঞ্জে পৃথক অভিযানে জাল টাকা, ইয়াবা ও বিয়ারসহ ৬ জনকে আটক করেন র‌্যাব-১০।

টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরাণীগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও ইয়াবাসহ ০৪ জন এবং বিয়ারের ক্যান সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় মাদক কারবারীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ (৬ই আগস্ট) শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে মোঃ এরশাদ হোসেন (২৭), মোঃ ইমরান (৩৮), মোঃ আশিক মিয়া (২২) ও মোঃ জাহাঙ্গীর আলম (৫৩) নামের ৪জনকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সমমূল্যের জাল নোট ও ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট,০৯টি মোবাইল ফোন ও নগদ- ১৬,২০০/- (ষোল হাজার দুইশত) টাকা জব্দ করা হয়। এছাড়া এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার জাল টাকা ও মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় জাল নোট ক্রয়-বিক্রয় ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

এছাড়াও একই দিন বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪৪ (চুয়াল্লিশ) ক্যান বিয়ারসহ মোঃ আবু তালেব (৩১) ও মোঃ মনির হোসেন (৩৬) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও পেশাদার মাদক,ও বিয়ার ব্যবসায়ী বলে স্বীকার করেছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host