মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে তিনটি কারখানায় ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জে তিনটি কারখানায় ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ বনি আমিন

ঢাকার কেরানীগঞ্জ নকল আচার, ট্যাংক ও জর্দ্দা তৈরি করার অপরাধে তিনটি কারখানাকে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন কেরানীগঞ্জ মডেল থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি’ র আদালত।


আজ ৫ জুলাই মঙ্গলবার বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কেরানীগঞ্জ মডেল থানাধীন কুশাইর বাগ এলাকায় মোঃ রুবেল(৩০) কারখানায় অনুমোদনবিহীন নকল খাদ্য সামগ্রী (আচার, ট্যাংক) প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০,৫২ ও ৫৩ ধারায় কারখানাটি সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভাগনা এলাকায় মোঃ মিঠুন(২৩) অনুমোদনবিহীন নকল, পঁচা ও মেয়াদ উত্তীর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে আচার প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে কারখানাটিকে সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া কালিন্দি চড়াইল এলাকায় মেহেনাজ কেমিক্যাল এন্ত খয়ের ও জদ্দা প্রস্তুকারী এনায়েত হোসেন কারখানায় উপস্থিত না থাকায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। কারখানার মালিক এনায়েত কে আগামীকাল প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে,স্ব- শরীরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,কেরানীগঞ্জ উপস্থিত থাকতে নির্দেশ প্রদান করা হয়।

অভিযানের বিষয় কেরানীগঞ্জ মডেল থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০,৫২ ও ৫৩ ধারায় তিনটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, যা খেলে ছোট বাচ্চাদের ক্ষতির আশংকা ও নকল পন্য তৈরী করার অপরাধে সিলগালা ও জরিমানা করেছি। আমাদের সবাইকে এসব কারখানার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালতের এধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host