বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপার পুজামন্ডপ পরিদর্শন করেন।

কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপার পুজামন্ডপ পরিদর্শন করেন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে কেরানীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এতে রবিবার(২রা অক্টোবর) রাত আটটায় তিনি কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মালোপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহার হিসেবে শাড়ি কাপড়,ধুতি লুঙ্গি বিতরণ করেন।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন,
বাংলাদেশ অসাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এখানে যে কোনো উৎসব হিন্দু মুসলমান সবাই সমান আনন্দেও ভাগিদার হয়।

এতে অন্যান্যর মধ্যে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব খান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ,

আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিভি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host