শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ প্রতিনিধি।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) একটি সফল অভিযান পরিচালনা করে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০,০০০ টাকাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ) জনাব মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ টিটুল হোসাইন এবং সঙ্গীয় এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হক, এসআই (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামানসহ ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম।
গত ২৬ নভেম্বর ২০২৫ রাত ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পলাশপুর এলাকা থেকে মোঃ ইসমাইল হোসেন (৪৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সিরাজদিখান থানার পলাশপুর পূর্বপাড়া এলাকায়।
গ্রেফতারের সময় ইসমাইল হোসেনের কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০,000 টাকা উদ্ধার করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে—দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং ৪২, তারিখ ১৭ আগস্ট ২০১৭।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং ৬৫, তাং ২৭/১১/২০২৫, ধারা—২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।