বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক ডিম ব্যবসায়ী নিহত।

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক ডিম ব্যবসায়ী নিহত।

টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় ইটভাটার মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম(৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিন সন্তানের জনক নিহত রফিকুল ইসলাম আব্দুল্লাহপুরের চর কদমপুরের কুদরত আলীর ছেলে এবং সে স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে ডিমের ব্যবসা করত।

আজ সোমবার (৯ই আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাজার এর কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে আবদুল্লাহপুরে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় চলন্ত মাটির ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করলেও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বলেছে ঘটনা এইমাত্র শুনেছি আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host