মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ছোট ভাইকে পুড়িয়ে হত্যা মামলার আসামী জনি ও লিজা’কে ভৈরব থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ঢাকার কেরানীগঞ্জে ছোট ভাইকে পুড়িয়ে হত্যা মামলার আসামী জনি ও লিজা’কে ভৈরব থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা  পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ অক্টোবর ২০২২  তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬ তারিখ-১০/১০/২০২২ খ্রিঃ; ধারা- ৪৪৭/ ৪৩৬/ ৩২৩/ ৩০৭/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৩৪ পেনাল কোড (কেরাণীগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ছোট ভাইকে পুড়িয়ে হত্যা) মামলার পলাতক আসামী ১। হায়দার আলী জনি (৪০) ও ২। মোসাঃ লিজা আলী (৩১)’দেরকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০২টি স্বর্ণের চেইন, ০২টি স্বর্ণের আংটি, মালোশিয়ান – ১১২ রিংগিত, অন্য ব্যক্তির ০১টি পাসপোর্ট, ০৭টি মোবাইল ফোন ও নগদ- ৩৬,০০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host