শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন।
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা ভোররাতে পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার বক্তব্য জানতে পাওয়া যায়নাই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কারা কার্যালয়ে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।”
রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় পাভেল মোল্লাকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে স্লোগান ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে। তবে এবার তাঁর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
কার্যালয়ে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা এখনো নিশ্চিত নয়। পুলিশি তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানাতে পারে।