বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুনে 

কেরানীগঞ্জে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুনে ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায়, সাহারা কমিউনিটি সেন্টারের সামনে ,চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দোকানের কর্মচারীসহ ৫জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার (১১ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় দগ্ধ হন দোকানের কর্মচারী মো. হানিফ (২৫), পাশের ফল দোকানী মো. রফিকুল ইসলাম (২৮) ও ভ্যান চালক মোঃ মাসুম (৩৫)। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে এলাকাবাসী। পরে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার আলম টি স্টোর নামের ফুটপাতের একটি চায়ের দোকানে সিলিন্ডার পরিবর্তন করতে গিয়ে গ্যাস ভরা সিলিন্ডারটিতে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে পাশের একটি আমের দোকানে। এসময় দোকানে বসে চা খাওয়া অবস্থায় আরো অজ্ঞাত দুজন আহত হয়।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল আসে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা মিলে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ওই চা দোকানের ১০ ফুট পিছনে রয়েছে এলজি বাটার ফ্লাই নামের একটি শো রুম। সে শোরুমে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রন করতে পারে বলে জানান স্থানীয়রা। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যানবরকত উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি স্থানীরা মিলে আগুন নিভিয়ে ফেলেছে। এখানে এসে জানতে পারি যে আগুনের কারনে পাঁচজন আহত হয়েছেন। তবে চা দোকানের তেমন বেশী কিছু ক্ষতি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host