বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে গাঁজাসহ  দুই মাদক ব্যবসায়ী র‌্যাব-১০এর হাতে আটক

কেরানীগঞ্জে গাঁজাসহ  দুই মাদক ব্যবসায়ী র‌্যাব-১০এর হাতে আটক।

টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে পরিবহনের সময়
৩০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ(১১ই আগস্ট) বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিনব কায়দায় পিকআপ ভ্যানের মধ্যে লুকায়িত অবস্থায় পরিবহনের সময় ৩০ কেজি গাঁজাসহ মোঃ শরিফ খান (৩১) ও রিপন চন্দ্র সরকার (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জ এর আশেপাশে মাদক সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host