বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে খেলার মাঠে বজ্রপাতে যুবক নিহত।

কেরানীগঞ্জে খেলার মাঠে বজ্রপাতে যুবক নিহত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে সজীব সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সজীব রংপুরের হারগাছা থানার মায়াবাজার গ্রামের আজু মিয়ার পুত্র। সে বর্তমানে সোনাকান্দা এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো এবং বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কের রানী প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতো।

শুক্রবার সকাল ১০টায় রুহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দায় বিসিক শিল্পনগরীর নদীতীরেরপার্শ্ববর্তী বালুর মাঠে এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু ছালাম মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে বজ্রপাতে নিহত হয়েছে এমনটা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host