বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে কুকুরের মাথা ও চামড়াসহ কসাই আটক

কেরানীগঞ্জে কুকুরের মাথা ও চামড়াসহ কসাই আটক,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে কুকুরের মাথা, নাড়িভুড়ি ও চামড়াসহ সুরুজ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং থেকে তাকে হাতেনাতে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক যুবক হাসনাবাদ হাউজিং কমিউনিটি সেন্টার রোডের হাজি জাহিদের বাড়িতে ভাড়া থাকতো এবং স্বপ্ন সপ এর বিপরীত পাশে জাকির মাংস বিতাণে চাকরি করতো। তবে গত ১০/১৫ দিন যাবত তার চাকরি ছিলোনা বলে জানান জাকির মাংস বিতানের মালিক। তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার গফুরগাও থানায়। সে তিন মাস ধরে এ এলাকায় বসবাস করছিলো।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশী জানান, তার রুমে লাল রঙের একটি কুকুরের বাচ্চা দেখে তাকে জিজ্ঞাসা করলে সে এটা লালনপালনের জন্য এনেছে বলে জানায়। পরে আমার স্ত্রী তার রুমের রক্ত মুছতে দেখে তাকে জিজ্ঞাসা করে এটা কিসের রক্ত? আমার স্ত্রীর সন্ধেহ হলে সে আমাকে বলে কসাই কিসের যেনো রক্ত মুছতেছে। পরে আমি আরও কয়েকজনকে নিয়ে তাকে জিজ্ঞাসা করি কুকুরের বাচ্চাটা কোথায়, সে বলে ছেড়ে দিয়েছি। তবে রক্ত দেখে সবার সন্দেহ হয় সে কুকুর টা জবেহ করেছে। অত:পর বহু জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকার করে কুকুরের বাচ্চা জবেহ করে এক মহিলার কাছে বিক্রি করেছে সে। পরে পাশের এক ডাশটবিন থেকে কুকুরের মাথা, নাড়িভুড়িও চামড়া উদ্ধার করে উত্তমমধ্যম শেষে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

অপর পড়শী জানান, আগে আমাদের আশেপাশে বহু কুকুরের বাচ্চা ছিলো কিন্তু এখন দুই একটি ছাড়া কোন বাচ্চা দেখা যাচ্ছেনা। আমাদের ধারণা সে এগুলো জবেহ করে বিক্রি করেছে। সে মাদকাসক্ত বলেও জানায় স্থানীয়রা

ঘটনার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় মালু কসাইর সহযোগীকে আটকের খবরটি নিশ্চিত করেছেন।

এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,আমরা সুরুজ নামে এক মাদকাসক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে জেনেছি একটি কুকুরের বাচ্চা তার হাতে কামড় দিয়েছে,পরে রাগে সে কুকুরের বাচ্চাটিকে জবেহ করে পাশের ডাশটবিনে ফেলে দিয়েছে। তবে এনিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আর কেউ যদি এনিয়ে কোন অভিযোগ করে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host