বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে কলেজ ছাত্রকে ইট দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা।

কেরানীগঞ্জে কলেজ ছাত্রকে ইট দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত চক্রের সদস্যরা।

কেরানীগঞ্জসংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

সন্ধ্যা ঘনিয়ে এলেই কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়ন বড়িশুর বর্মণ পাড়া নদীর তীরে ১৫ থেকে ২০ জনের একটি মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী চক্রের একটি জমজমাট আসর বসে। নদীর মূল রাস্তার পাশে বট গাছের আড়ালে বেড়িবাঁধে মন্দিরের পিছনে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অভয়ারণ্য। গত ৩০ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১০: ৩০ ঘটিকায় সিদ্ধেশ্বরী কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র সিন্গ্ধ বর্মণ (১৮) জরুরি প্রয়োজনে কলম ক্রয়ের জন্য দোকানে যাওয়ার পথে তার পথ প্রতিরোধ করে মোঃ ওমর (আনুমানিক১৮) পিতা মোঃ(সেন্টুমিয়া) নোংরা টিস্যু পেপার নিক্ষেপ ও গালিগালাজ করে। সিন্গ্ধ বর্মণ এর কারণ জানতে চাইলে বাকবিতন্ডার এক পর্যায়ে তার সঙ্গে থাকা১৫/২০ জনের চক্রটি বেদম প্রহার করে। সে সময় মোঃ ওমর ১০ ইঞ্চি ইটিং দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার সঙ্গী সাথী সহ পালিয়ে যায়। সিন্গ্ধ বর্মণের চিৎকারে আশপাশের জনতা এগিয়ে এসে তাকে প্রথমে স্হানীয় ডাক্তার খানায় প্রাথমিক চিকিৎসা ও পরবর্তীত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) নিয়ে মাথায় তিনটি সেলাই ও অন্যান্য স্হানে মলম পট্টি করান। এই বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host