বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে এম্বুলেন্সে থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩জন

কেরানীগঞ্জে এম্বুলেন্সে থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১০
এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি এম্বুলেন্স( ঢাকা মেট্রো—ছ ৭১—২৬০৫)
জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ আঃ কালাম মুন্সী (৪০),মোঃ রাসেল গাজী (৩৮), ও মোঃ নাজিম উদ্দিন (২৬)।

রবিবার সকাল ১০ টায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুরে ধলেশ্বর টোল প্লাজার পূর্ব পাশে ড্রীম গ্রীন সিটির সামনে থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ১৮,৭৫,০০০ (আঠার লক্ষ
পচাত্তর হাজার) টাকা মূল্যের ৬২৫ (ছয়শত পচিশ) পিস ফেন্সিডিল অ্যাম্বুলেন্স এর মধ্যে ৪টি বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

র্্যাব-১০ মিডিয়া সেল থেকে জানানো হয়, সাতক্ষীরা থেকে সীমান্ত পথে পাচার হওয়া বিপুল পরিমাণ ফেনসিডিল অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রবেশ করবে,এমন সংবাদের ভিত্তিতে আমরা ধলেশ্বরী টোলপ্লাজায় আগে থেকেই র্্যাব সদস্যরা অবস্থান নেয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সটি সন্দেহ হলে তাকে থামানোর জন্য সিগন্যাল দিলে সে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ড্রীম গ্রীন সিটির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host