বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেন (র‌্যাব-১০) ।

 

 

কেরানীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেন (র‌্যাব-১০) ।

টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও বিপুল পরিমান হেরোইনসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) ।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে রবিবার (৮ই আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাওয়ার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল পাসপোর্ট অফিসের উল্টোপাশের পেট্রোল পাম্পের সামনে থেকে বেদে সম্প্রদায়ের মোঃ তাহিদ জোমাদার (২২) ও মোঃ তারিফুল ইসলাম (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৫,৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই দিন বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ (সাতশত চল্লিশ) পুরিয়া হেরোইনসহ মোঃ আরিফুর রহমান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা
পেশাদার মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জ ও এর আশেপাশের কিছুদিন যাবত মাদক দ্রব্য বিক্রয় করে বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host