সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে আবাসিক এলাকায় অবৈধ জর্দ্দা কারখানায় জরিমানা ২ লক্ষ টাকা ও মালিক আটক

ঢাকার কেরানীগঞ্জে আবাসিক এলাকায় অবৈধ জর্দ্দার কারখানার মালিক নুরুল ইসলাম (৫৮) পিতা হাতেম আলীকে আটক করে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত।এসময় কারখানাটি সীলগালা করে দেয়া হয়।

 

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেবনাথ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বৃস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২টায় উপজেলার কালিন্দি ইউনিয়নের ভাংনা এলাকায় মেহেনাজ কেমিক্যাল ফেক্টরীতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায় মেহেনাজ কেমিক্যাল এর মালিক নূর ইসলাম ভাংনা আবাসিক এলাকার নিজ বাড়িতে অবৈধ ভাবে ক্ষতিকর তামাক জাতিয় দ্রব্য কারখানা পরিচালনা করে আসছিল। এতে আবাসিক এলাকার বসবাসরত সাধারন মানুষ স্বাস্থ্য ঝুকিতে ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান,আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরে কালিন্দীর ভাংনা এলাকায় একটি অবৈধ জর্দা কারখানায় অভিযান চালানো হয়। তাদের কোন বৈধ কাগজপত্র না থাকায় কারখানার মালিক কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।এছাড়া অভিযানকালে মালিকপক্ষ তাদের বৈধ নথিপত্র দেখাতে পারেনি। তিনি আরো বলেন, যারা আবাসিক এলাকায় অবৈধ ভাবে কারখানা গড়ে তুলেছে পর্যায় ক্রমে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host