বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক সহ এক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক সহ এক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরাণীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল (১৭ই জুন) ভোররাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন পুরাতন সাহাপুর কবরস্থান ঈদগাহ মাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গানসহ মোঃ নিজাম (৪০) নামের এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে একটি শুটার গান, ১রাউন্ড এ্যামুনেশন(গুলি) ও ৪০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।সে বেশ কিছুদিন যাবত কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।তার

বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host